কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে ৬৩ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার বাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বাজি পরিবহনে ব্যবহৃত একটি যানবাহনও আটক করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার শিবেরবাজার বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।
১০ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিজিবির একটি টহলদল অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কালিবাজার নামক স্থান থেকে যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক করা হয়।
জব্দ করা বাজির সিজার মূল্য ৬৩ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা। আটক করা চোরাচালানের মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি