ব্যক্তিগত সফরে মালদ্বীপে আগত ফেনী সদর পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন এবং ফেনী জেলা ছাত্রদলের সদস্য মো. মেজবাহ উদ্দিনকে সংবর্ধনা দিয়েছে মালদ্বীপস্থ ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ নেতৃবৃন্দ।
মালদ্বীপস্থ ফেনী জেলা বিএনপির উদ্যোগে এবং মালদ্বীপ বিএনপির পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন মালদ্বীপস্থ ফেনী জেলা বি এন পি।
মদিনার জামাত মালদ্বীপ শাখার আহ্বায়ক ও সাংবাদিক মো. আল আমিনের সঞ্চালনায় গতকাল বৃহস্পতিবার রাত দশটায় মালদ্বীপের রাজধানীর মালের চিংচং রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি জনাব মো. খলিলুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সহ-সভাপতি ও ব্যবসায়ী মো.শাহ আলম, সহ-সভাপতি মো. ফারুক হোসেন, সহ সভাপতি মোঃ শাহ আলম, সাংগঠনিক সহসম্পাদক আবুল কালাম আজাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও মালদ্বীপ যুবদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আরিফুল ইসলাম, আবদুল মান্নান, মো. হারুন মিয়া, মো. ইসরাফিল মেম্বার ব্যবসায়ী সুমন মিয়াজীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং প্রবাসে দলীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংগঠনিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, প্রবাসের মাটিতে দলীয় ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রেখে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। পাশাপাশি প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মালদ্বীপ বিএনপি ও গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের পক্ষ থেকে আগত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
আন্তরিকতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়। পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি