কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া মাদরাসার শিক্ষা সফরের বাস চট্টগ্রামের কেরানিরহাট রেলক্রসিং সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৩০ থেকে ৩২ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (৭ নভেম্বর) মাদরাসা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে দুটি বাসে করে শিক্ষা সফরে রওনা হন শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। পথিমধ্যে চট্টগ্রামের কেরানিরহাট রেলক্রসিং সংলগ্ন এলাকায় বাস দুটির একটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি দুর্ঘটনার কবলে পড়ে।
প্রাথমিকভাবে নিহতদের মধ্যে রয়েছেন নাদিরা আফরোজ ম্যাডামের স্বামী এবং দৈনিক রূপসী বাংলার জেনারেল ম্যানেজার হাজী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৪) ও সোহানা আফরোজ ম্যাডাম।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এদিকে, শিক্ষা সফরে অংশগ্রহণকারীদের মধ্যে এমন মর্মান্তিক দুর্ঘটনার খবরে সংশ্লিষ্ট পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁরা মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা প্রত্যাশা করেছেন।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি