যশোরের বাঘারপাড়ায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ৫৫ বছর বয়সী এক ইটভাটা শ্রমিকের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার চাড়াভিটা এলাকার সাকো ইটভাটার পাশে একটি নির্জন স্থানে শিশুটিকে নিয়ে যান অভিযুক্ত মিন্টু হোসেন (৫৫)। তিনি ওই ইটভাটায় শ্রমিক সরদার হিসেবে কর্মরত। অভিযোগ রয়েছে, নির্জন স্থানে নিয়ে শিশুটির ওপর ধর্ষণচেষ্টার ঘটনা ঘটান তিনি।
এ সময় শিশুটির চিৎকারে পরিস্থিতি বেগতিক দেখে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
এদিকে ছয় বছরের শিশুর সঙ্গে এমন অভিযোগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং দোষ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শিশুটি সহ তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন এলাকা বাসী ।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি