নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডস্থ সি ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক বার্বুচি, পিতা: মৃত আফুজ আহমদ বাবুর্চি,সাং- নারিকেল তলাস্থ এস আলম বি আলম রোড।
সে দীর্ঘ দিন পলাতক থেকে লীগের হয়ে এলাকায় গোপনে দেশ বিরোধী অনৈতিক কার্যকলাপ এবং অবৈধ ব্যবসা সহ রাজনৈতিক উস্কানি – নাশকতা সৃষ্টির অভিযোগে থাকে বন্দরের কাষ্টম মোড় থেকে ইপিজেড থানা পুলিশের একটি টিম আটক করেছে।
গত ১৭ নভেম্বর দুপুরে থাকে একটি গোপন মিটিং ও অনৈতিক ব্যবসার লেন দেন কালে আটক করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ফারুক স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন বলে দলীয় কমিটির তালিকা সূত্রে জানা যায়।
ইপিজেড থানা ওসি মোঃ আতিকুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। সে দীর্ঘ দিন পলাতক থেকে অনেকটাই ছদ্মবেশে একটি কমিউনিটি সেন্টারে বাবুর্চির আড়ালে আঃ লীগের সাংগঠনিক কার্যক্রম গোছানো সহ এলাকার পলাতক আসামিদের সাথে যোগাযোগ করে নাশকতা সৃষ্টি এবং স্থানীয় সরকারী ও বিরোধী দলীয় নেতাদের উপর গুপ্ত হামলা নির্যাতনের পরিকল্পনায় জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে।
স্থানীয় রাজনৈতিক দলের সূত্রে জানা গেছে,সে সাবেক কাউন্সিলর হাজী মোঃ আসলামের অনুসারী এবং এম লতিফের সমর্থক এবং নতুন সাইট পাড়া নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্র যুগ্ম সচিবের দায়িত্ব পালন করতেন।
থানা পুলিশ সূত্রে জানিয়েছেন, চিহ্নিত অপরাধী ও হামলা নির্যাতনের পরিকল্পনায় জড়িত তালিকা ভুক্তদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে। এই বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন নাগরিক হিসেবে পুলিশ কে সহযোগিতা করতে বিশেষ অনুরোধ জানিয়েছেন।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি