বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মালদ্বীপ শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) মালদ্বীপের রাজধানী মালের চান্দুরী ফ্লেমস্ রেস্টুরেন্টে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়।
মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলামের সান্তালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির প্রধান উপদেষ্টা মো. ফারুক হোসেন, সিনিয়র সহসভাপতি নেহের মিয়া রানা, সহসভাপতি মো. ফারুক হোসেন, মোঃশাহ আলম, মো. মুক্তার হোসেন, মো. শাহ আলম ও মো. রহিম মিয়া, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন আজাদ, ক্রীড়া সম্পাদক আল মামুন মোঃ পিয়াস এবং যুবদল নেতা মোঃ আরিফুল ইসলাম ও মোঃ মাহবুব আলম ব্যবসায়ী হারুন মিয়া আবু আহাম্মেদ সেলিম মিয়া সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন ধরনের অস্থিরতা, ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে যেকোনো ধরনের সহিংসতা, নৈরাজ্য ও উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা যেন সংঘাত বা সহিংসতায় রূপ না নেয়, সে বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে দেশের শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে কেক কেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উদ্যাপন করেন উপস্থিত নেতাকর্মীরা।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি