বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর)। এদিন সন্ধ্যা ৭টায় ১১২ কর্মী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি ছেড়ে যাবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন।
বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়াগামী কর্মীদের প্রথম ফ্লাইটের উদ্বোধন করবেন। প্রথম দফায় যাওয়া ১১২ কর্মী মালয়েশিয়ার আন্তর্জাতিক লজিস্টিকস প্রতিষ্ঠান ডিএইচএলে কাজ করবেন। তাঁদের যাতায়াতসহ সব খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছিলেন, বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানো হবে। তাঁদের মধ্যে এক হাজার কর্মী হবেন গুম ও খুনের শিকার পরিবারের সদস্য এবং জুলাই গণ-অভ্যুত্থানে অবদান রাখা ব্যক্তিরা।
সরকারের এ উদ্যোগের ফলে কর্মীদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে অভিবাসন ব্যয় কমবে এবং বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি