৩৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ হারুন উর রশীদ আটক করেছে পুলিশ: ইপিজেড থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন! তার বিরুদ্ধে গত ২০ নভেম্বর সিমেন্ট ক্রসিং মোড় এলাকায় পুলিশ বক্স ভাংচুর ও অগ্নিসংযোগ সহ বিভিন্ন স্থানে সরকার বিরোধী নাশকতা সৃষ্টির অভিযোগ সহ হামলা নির্যাতনের অভিযোগ রয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
তার দুই ভাই মোঃ সেলিম উদ্দিন খান ও শেষ রাসেল এর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। বিগত সময়ে ও তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা সহ জিডি এবং স্থানীয় লোকজনের উপর জায়গা জমি এবং জাহাজের মালামাল লুট, চুরি ছিনতাই, গার্মেন্টসের পণ্য চুরির একাধিক অভিযোগ রয়েছে বলে জানান।
আজ সন্ধ্যায় ওয়ার্ডের আউটার রিং রোড এলাকা থেকে হারুন অর রশিদ কে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ওসি মোঃ আতিকুর রহমান।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি