
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে পাওয়া এক পলাতক আসামি, মাদকদ্রব্যসহ দুই ব্যক্তি এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ১ কেজি গাঁজা ও ৬ বোতল বিদেশি ব্র্যান্ডের হুইস্কি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) এবং বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে ব্রাহ্মণপাড়া থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে পাওয়া পলাতক আসামি মো. মনির হোসেন ভূঁইয়া (৪৫) কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের বাসিন্দা এবং সাবেক ইউপি সদস্য।
অন্যদিকে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি (অনন্তপুর) এলাকায় অভিযান চালিয়ে মো. রাসেল (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৬ বোতল MCDOWELLS No.1 LUXURY BLENDED WHISKY উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
একই দিন বিকেলে শশীদল ইউনিয়নের মল্লিকারদিঘীরপাড় এলাকায় আইফল রমিজ আইডিয়াল উচ্চবিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে মো. আরিফুল ইসলাম (৩৪) নামের আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়া শুক্রবার ব্রাহ্মণপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, পৃথক এসব অভিযানে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশি বিজ্ঞ আদালতে পাঠিয়েছেন।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি