কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় একাধিক বৈষম্যবিরোধী মামলার আসামি হিসেবে অভিযুক্ত যুবলীগ নেতা মাসুম বিল্লাহ ওরফে মাসুম পারভেজ ইমনকে ঘিরে এলাকায় নানা আলোচনা ও প্রশ্ন তৈরি হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলাসহ একাধিক মামলা রয়েছে।
স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী, মাসুম বিল্লাহ ওরফে মাসুম পারভেজ ইমন উপজেলার ৬ নম্বর গোলপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে পরিচিত। তার বাড়ি ওই ইউনিয়নের ধনুসাড়া গ্রামে। অভিযোগ রয়েছে, তিনি সাবেক রেলমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মুজিবুল হকের ঘনিষ্ঠ প্রভাবশালী কর্মী হিসেবে এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার করতেন।
স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, রাজনৈতিক পরিচয় ও প্রভাবকে কাজে লাগিয়ে তিনি এলাকায় একটি প্রভাবশালী গোষ্ঠী পরিচালনা করছেন এখনো পর্যন্ত। তার পরিকল্পনা ও নির্দেশনায় কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় হামলা এবং রাজনৈতিক মিছিল-মিটিংয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও বিভিন্ন সূত্রে জানা যায়।
এদিকে, তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার পরও তিনি কীভাবে প্রকাশ্যে চলাফেরা করছেন, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি