কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টি (NCP)-এর নবগঠিত কমিটি উপলক্ষে পরিচিতি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে নবগঠিত ইউনিয়ন কমিটির আহ্বায়ক আমির হোসেন, সদস্য সচিব মো. সাব্বিরসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা NCP-এর সিনিয়র যুগ্ম সদস্য সচিব জাহাঙ্গীর আলম, ইউনিয়ন ছাত্রশক্তি ও যুবশক্তির আহ্বায়ক ও সদস্য সচিবসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় নবগঠিত কমিটির আহ্বায়ক আমির হোসেন বলেন, “আমরা নতুন ধারার রাজনীতি করতে চাই, যেখানে গ্রামের প্রতিটি মানুষ নিজের অধিকার সম্পর্কে সচেতন হবে এবং রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখবে। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে এলাহাবাদ ইউনিয়নে NCP-কে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করব।”
তিনি আরও বলেন, “জনাব হাসনাত আব্দুল্লাহ এমপির হাতকে শক্তিশালী করে নতুন বাংলাদেশের বার্তা পৌঁছে দিতে চাই প্রতিটি ঘরে ঘরে।”
অনুষ্ঠানে বক্তারা নতুন কমিটির মাধ্যমে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হয়।
পরিচিতি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে এলাহাবাদ ইউনিয়নে NCP-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি