ময়মনসিংহ নগরীতে নিরাময় ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মমিনুর রহমান জিন্নাহকে ঘিরে ব্যপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক সৃষ্টি হয়েছে ওসি মুহাম্মদ শিবিরুল ইসলামকে নিয়েও। তবে সরেজমিন তদন্তে ভিন্ন তথ্য উঠে এসেছে।
জানা যায়, গত (২৪ নভেম্বর) দিবাগত রাতে সরকার দলীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় ২০ থেকে ৩০জন নেতৃবৃন্দের মাঝে সন্দেহ সৃষ্টি হয় নিরাময় ক্লিনিকের ভিতরে জিন্নার নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের বৈঠক চলছে। নেতৃবৃন্দের সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন ১নং ফাঁড়ি ইনচার্জ মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়, পরে বিষয়টি কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলামকে অবগত করলে সংগীয় অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয় ওসি।
এদিকে নিরাময় ক্লিনিকের একটি তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ক্লিনিকের ৪র্থ তলায় দেখতে পায় প্যারালাজড রোগে আক্রান্ত হয়ে শরীরের একাংশ অবস অবস্থায় বিছানায় চিকিৎসাধীন রয়েছে ডাঃ মমিনুর রহমান জিন্নাহ। এসময় মসিকের ২৭নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোর্শেদসহ সরকার দলীয় অন্তত ২০ থেকে ৩০জন রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনা স্থলে পুলিশ যাওয়ার আগে থেকেই উপস্থিত ছিলেন।
অভিযানের এক পর্যায়ে নিরাময় ক্লিনিকের ৪র্থ তলার একটি কক্ষে জিন্না শুয়ে আছে এবং তাঁর স্ত্রী ও ছোট মেয়ে ঐ রুমে ছিল। জিন্নার মুখ বাঁকা, অর্ধেক শরীর অবস, ঠিকমতো কথাও বলতে পারছে না। এছাড়া আমরা এবং পুলিশ যে সংবাদের ভিত্তিতে গিয়েছিলাম সেটাও সঠিক নয়, এই ক্লিনিকে আওয়ামী লীগের আর কোন নেতা কর্মীও নেই, জিন্না'র নামে কোন মামলাও নেই। সকল দিক বিবেচনা করে সকলের সর্বসম্মতিক্রমে জিন্নাকে রেখে আসা হয়েছে। আমরা বললে ওসি সাহেব নিয়ে যেত কিন্তু এই অসুস্থ মানুষটাকে নিলেই কি ভালো দেখাতো? মাননীয় প্রধানমন্ত্রী'র নির্দেশনা রয়েছে কোন নিরিহ মানুষ যেন হয়রানি না হয়। আর একজন অসুস্থ অচল মানুষকে আমরা কিভাবে পুলিশে দিয়ে দেই, মানবিক দিক বিবেচনায় তাঁকে রেখে আসা হয়েছে বলে খবরের সত্যতা নিশ্চিত করেছেন মসিকের ২৭নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোর্শেদ আলী।
পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন কাল্পনিক শিরোনামে বিতর্ক সৃষ্টি করা হয়েছে, অবশেষে বেশ কয়েকটি গণমাধ্যমে ওসি'র উপর দায় চাপিয়ে এবং ঘুষ বানিজ্যের অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করা হয়েছে। যার তিব্র নিন্দা জানিয়েছেন সুশীলরা।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রথম সারির একজন গণমাধ্যম কর্মী জানান, মূলত মাদক ও আওয়ামী প্রশ্নে আপসহীন ভূমিকাই ওসির কাল হয়ে দাঁড়িয়েছে। শিবিরুল ইসলামকে কোতোয়ালী থেকে বদলী করতে আওয়ামী পোষা সরকার দলীয় কিছু নেতা, সাংবাদিক মহলের ছোট একটি গ্রুপসহ পতিতার সর্দারিনী লাভলী'র কথিত এক স্বামী কবির ও মেয়ের জামাতা কলকাঠি নারছেন। এতে ময়মনসিংহ পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ দুই একজন কর্মকর্তার সম্মতি রয়েছে। তারমধ্যে লাভলী'র কথিত স্বামী, মেয়ের জামাতা ও দুইজন সাংবাদিক আমার কাছে এসেছিল জিন্নাহ ইস্যু নিয়ে ওসির বিরুদ্ধে সংবাদ প্রকাশের জন্য কিন্তু তাদের অর্থ আমাকে ক্রয় করতে পরেনি।
এদিকে কোন এক মিষ্টির দোকানে বসে জিন্নাহ ইস্যুতে ওসি'র বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে দুই লাখ টাকা লেনদেনের প্রচার রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ শিবিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে নিরাময় ক্লিনিকে আওয়ামী লীগের গোপন বৈঠকের সংবাদ পেয়ে নিরাময় ক্লিনিকে অভিযান পরিচালনার এক পর্যায় ৪র্থ তলার একটি কক্ষে জিন্নাকে পাওয়া যায়। এসময় দেখা যায় জিন্নার অর্ধেক শরীর অবস, মুখ বাঁকা হয়ে ঠিকমতো কথা বলতে পারছে না। পরে একজন ডাক্তারের উপস্থিতিতে প্রেসক্রিপশন দেখে যানা যায় সে ইতিমধ্যে দুইবার স্ট্রোক করেছে। অচল একজন মানুষ, তাঁকে গ্রেফতার করে নিয়ে আসার সময় রাস্তায় মারা গেলে এর দায় কে নিবে। আর এমন একজন অসুস্থ মানুষের প্রতি মানবিক দিক বিবেচনাও করতে হয়। এসময় ২৭নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোর্শেদ আলীসহ অন্তত ৩০জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতা কর্মীরাও মানবিক দিক বিবেচনা করে জিন্নাকে রেখে যেতে বলেন। তাই আমরা পুলিশ এবং সরকার দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সকলের সর্বসম্মতিক্রমে মানবিক বিবেচনায় জিন্নাকে রেখে চলে এসেছে।
পুলিশ সুপার মুহাম্মদ কামরুল হাসান জানান, জিন্নাকে রেখে আসার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে আসল ঘটনা উঠে আসলে বিভ্রান্তি কেটে যাবে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি