নগরীর উত্তর পতেঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ লক-ডাউন বিরোধী কর্মসূচির অংশ হিসেবে বিএনপি যুবদল-ছাত্রদল, স্বেচ্ছাসেবক ও শ্রমিক দলের অবস্থান কর্মসূচি পালন করেছে। নগর বিএনপির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক ক্রীড়া সংগঠক হাজী মোঃ মুজিবুল হক কোম্পানির নেতৃত্বে এই কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ লোকমান, যুগ্ম আহ্বায়ক মোঃ আমিন, সদস্য মোঃ ফজলুল হক, বিএনপি নেতা মোঃ আব্দুল হাকিম, নূর মোহাম্মদ, মোঃ মফিজুর রহমান ও মোঃ নাছির উদ্দিন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নগর বিএনপির সদস্য হাজী মুজিবুল হক কোম্পানি বলেন, আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রতিরোধ গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে। এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সদস্যদের স্বমূলে যার যার অবস্থান থেকে সন্ত্রাস- নির্যাতন ও হামলার প্রতিবাদে স্বোচ্ছার হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিগত ১৭ বছরের অপকর্ম ঢাকতে আঃ লীগের সাংগঠনিক কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করে এদের কঠোর শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি