চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডের সিমেন্ট ক্রসিং মোড় এলাকায় রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাইসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছেন বলে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম সূত্রে জানা গেছে। এসময় প্রত্যক্ষদর্শীরা জানায়, সিমেন্ট ক্রসিং মোড় এর বিপরীতমুখী বাই সাইকেল চালিয়ে বন্দরটিলার দিকে যাচ্ছিল নিহত ১২-১৪ বছরের কিশোর ছেলে টি। এসময় পতেঙ্গাগামী নিউ মাইশা কার্গো সার্ভিস (ঢাকা মেট্রো) ট-নং ২৪-৭৭৯৮ গাড়ির চাপায় নিহত হয়েছেন কিশোর ছেলে টি। নিকটস্থ পুলিশ বক্স এর টিম সাথে সাথে চালক নজরুল ইসলাম ( ৪২), পিতা - শামসুল খান ও কার্গো সার্ভিস গাড়ি কে আটক করেছে ইপিজেড থানা পুলিশ টিম। নিহত কিশোর ছেলের লাশ বর্তমানে ইপিজেড থানা হেফাজতে রয়েছে বলে ওসি আতিকুর রহমান সূত্রে জানিয়েছেন। তবে নিহত কিশোর ছেলের নাম পরিচয়ে জানিয়েছেন তার বড় ভাই - নিহতের নাম মোঃ ইউসুফ, পিতা মোঃ আঃ রহিম,সাং পিরোজপুর জেলার বাসিন্দা,সে বর্তমানে পরিবারের সাথে পতেঙ্গা পূর্ব কাটগড় একতলা মসজিদ এলাকায় বসবাস করে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। নিহতের প্রায়২ ঘন্টা পর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ফেইসবুকে খবর পেয়ে ছুটে আসেন।বিষয়ে মামলা দায়ের করা হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি