• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
৭২ ঘণ্টার আল্টিমেটামের দুই মাস পর ডিবির হাতে গ্রেপ্তার হলেন চেয়ারম্যান হানিফ জাল দলিলের ফাঁদে প্রবীণ গৃহস্থ, খারিজের নামে ৩ লাখ টাকা নেওয়ার অভিযোগ বন্দরটিলায় সাচী মালুম স্পোর্টিং ক্লাবের উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন -পারভেজ এন্ড ব্রাদার্স,রানার্স আপ বন্দরটিলা ক্লাব -১ সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে ফের অপহরণের চেষ্টা ও ফোনে হুমকির অভিযোগ জশনে ঈদে মিলাদুন্নবী (সা:)ও হযরত পিরানে কালিয়ারি সাবের পাক (রা:) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষকের ধর্ষণের শিকার ১২ বছরের শিক্ষার্থী – হুমকিতে এলাকাছাড়া স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালদ্বীপে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেবিদ্বারে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ মধুখালীর ঘোপঘাট প্রগতি সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল: সভাপতি দীপ্তি, সিনিয়র সহ-সভাপতি ইকবাল,সাঃ সম্পাদক শাহেদ

আহলে বাইতে রাসূল (সা:) তরুণ যুব সংস্থার নূরানী মাহফিলে ইসলামী শরীয়তের ঐক্যবদ্ধ 

ধর্ম ও সংস্কৃতি : / ১০৫ Time View
Update : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডস্থ নারিকেল তলা এলাকা আহলে বাইতে রাসূল (দ:) তরুণ যুব সংস্থার উদ্যোগে আয়োজিত নূরানী মাহফিলে ইসলামিক ফ্রন্টের মহাসচিব ও নেছারিয়া আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ , ইসলামী গবেষক ও লেখক আল্লামা আলহাজ্ব মাওঃ মুহাম্মদ জয়নুল আবেদীন জুবায়ের প্রধান মেহমানের আলোচনায় উপরোক্ত কথা বলেন। গতকাল ১৯ জানুয়ারি, রোববার রাতে অনুষ্ঠিত মাহফিলের মঞ্চে আরো সম্মানিত বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামি বক্তা আলহাজ্ব মাওলানা মোঃ জয়নাল আবেদীন আল ক্বাদেরী, সম্মানিত আলোচক হিসেবে বয়ান পেশ করেন কাজীর গলি সোলতান আহমদ জামে মসজিদের খতিব, বিশিষ্ট ইসলামী স্কলার মাওঃ মুহাম্মদ সোহাইল উদ্দিন আনসারী । সভাপতির আসন অলংকৃত করেছেন প্রবীণ আলেম,জামিয়া আহম্মদীয়া সুন্নীয়া মাদ্রাসার সাবেক মুহাদ্দিস আলহাজ্ব মাওঃ মোঃ আব্দুল আজিম সাহেব।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্টের ইপিজেড থানা কমিটির নেতা মোঃ আলম উদ্দিন, মুহাম্মদ আবদুল ওয়াদুদ,৩৯ নং ওয়ার্ডের অন্যতম সদস্য মোঃ মোসলেহ উদ্দিন ক্বারী , মাহফিল এন্তেজামিয়া কমিটির সদস্য মোঃ শাহ নেওয়াজ ইমন, মোঃ রাহাত হোসেন, আঃ আজিজ,শায়ের মোঃ সাইদুল আমিন, শায়ের মোঃ ছিবরাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান মেহমান জুবায়ের বলেন, সকল ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে নোংরা রাজনীতি ও অসৎ লোকের জুলুম -নির্যাতন বন্ধ এবং মাদক – জুয়ার আসর,অনৈতিক কাজ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান, তিনি মুরব্বিদের পরামর্শ ও যুবদের ঐক্যবদ্ধ শক্তি কে ভালো কাজে‌ ব্যবহার করার বিশেষ অনুরোধ জানিয়েছেন।

পরিশেষে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং তবারুক বিতরণ করে মাহফিলের সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category