• শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানালেন শামীম শাহরিয়ার মানবতার সেবায় তিন দশকঃ আল মদিনা হিলফুল ফুযুলের ব্যতিক্রমী কার্যক্রম নিয়ে সেবামূলক কর্মসূচি উদযাপন এই চেয়ারে বসলে প্রতিমুহূর্তে আমি তপ্ত হিট অনুভব করি: প্রধানমন্ত্রী বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ৯৪ বিল পাস আগামী দুইদিন ৮০ কি.মি. বেগে কালবৈশাখী ঝড়ের আভাস শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামছেন জেলেরা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী সত্য ও নিষ্ঠার কলমযোদ্ধা সাংবাদিক মেহেদী হাসান রিয়াদের জন্মদিন আজ পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত

পুলিশের হারানো অস্ত্র উদ্ধারে ৪১৭ থানায় সেনাবাহিনী

অনলাইন ডেস্ক / / / ১২১ Time View
Update : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

ঢাকার ২৯টি থানাসহ দেশের ৪১৭টি থানায় সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। যাঁরা পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আজ শুক্রবার আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) ও আজ (৯ আগস্ট ২০২৪) সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুইটি দল যথাক্রমে জামালপুর কেন্দ্রীয় কারাগার ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার হতে পলায়নে উদ্যত হওয়া কয়েদিদের বাধা প্রদান এবং কারাগারে রক্ষিত অস্ত্র গোলাবারুদ সুরক্ষিত করে।

সেইসাথে দেশের বিভিন্ন এলাকায় একাধিক ভাঙচুর ও লুটপাট এর ঘটনা প্রতিহত করার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তায় নোয়াখালী জেলার একটি মন্দিরে দুষ্কৃতকারীদের আক্রমণ সেনাবাহিনী কর্তৃক প্রতিহত করা হয়। এছাড়াও কক্সবাজারে অবস্থিত বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের ক্যাম্পে নিরাপত্তা প্রদানে সেনা সদস্য মোতায়েন হয় এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যৌথ পেট্রোল পরিচালনা করে।

রাজধানী ঢাকার ২৯ টি থানা সহ দেশজুড়ে ৪১৭টি থানায় ইতিমধ্যে সেনা মোতায়ন করা হয়েছে যা পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার অভিযানকে ত্বরান্বিত করবে। সেই সাথে বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মহাখালী ডাটা সেন্টার সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category