• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ভারতীয় ভিসা সেন্টার খোলার বিষয়ে নতুন সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক / / / ১৩৪ Time View
Update : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

সম্প্রতি বাংলাদেশে অবস্থিত ভারতীয় সব ভিসা সেন্টার বা ভিসা আবেদন কেন্দ্র সার্বিক পরিস্থিতি বিবেচনায় বন্ধ ঘোষণা করা হয়। তবে বর্তমান পরিবেশ কিছুটা স্বাভাবিক হয়ে আসায় ভারতীয় ভিসা সেন্টার তাদের কার্যক্রম শুরুর বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করেছে। ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি-জেএফপি) সীমিত পরিসরে আবার তাদের কার্যক্রম শুরু করেছে। তাদের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

আইভিএসিবিডি’র ওয়েবসাইটে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আবেদনকারীরা তাদের পাসপোর্ট সংগ্রহ সম্পর্কিত আলাদা বার্তা পাবেন। নির্দেশনাসহ এসএমএস পাওয়ার পরই কেবল আইভিএসিতে হাজির হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

তবে কার্যক্রম সীমিত পরিসরে চলায়, ভিসা প্রক্রিয়াকরণে সময় বেশি লাগতে পারে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার (৭ আগস্ট) রাতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশে অবস্থিত ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধের ঘোষণা দেয় আইভিএসি। তাদের ওয়েবসাইটে দেওয়া বার্তায় বলা হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব আইভিএসি বন্ধ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category