• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ করলো পুলিশ

অনলাইন ডেস্ক / / / ১০৪ Time View
Update : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

পূর্ব ঘোষিত ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচির অংশ হিসেবে মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীর। আজ শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর এ মিছিল শুরু হয়। পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে এক দফা ছত্রভঙ্গ হলেও পরে আবার একত্রিত হয়ে মিছিল শুরু করার চেষ্টা চালায় তারা।

মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে এলে প্রথমে পুলিশের বাধার মুখে পড়ে। এর আগে, প্রায় ১৫ মিনিট মিছিল করে নিষিদ্ধ এই সংগঠন।

দ্বিতীয় দফায় একত্রিত হলেও পুলিশ আবারও কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় হিজবুত তাহরীরের কর্মীদেরও ইট পাটকেল ছুড়তে দেখা গেছে। এসময় মিছিল থেকে কয়েকজনকে আটক করতেও দেখা গেছে।

এর আগে আজ (শুক্রবার) সকালে এক বার্তায় পুলিশ সদরদপ্তর জানায়, হিজবুত তাহরীরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। বার্তায় আরও বলা হয়, হিযবুত তাহরীর একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যেকোনো সংগঠনের কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। এর আওতায় হিযবুত তাহরীরের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ বা প্রচারের যেকোনো প্রচেষ্টা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category