• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
এসএসসি পরীক্ষার প্রশ্ন জালিয়াতি ও প্রতারণা চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে সবার প্রিয় তরুনদের পছন্দের প্রার্থী: মাসুদ পারভেজ ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার

দাউদকান্দিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা ও র‍্যালী

মোঃ ইব্রাহিম খলিল, কুমিল্লা, দাউদকান্দি প্রতিনিধি / / / ১৬০ Time View
Update : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দাউদকান্দিতে আলোচনা সভা ও
বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে গৌরীপুর বাসস্ট্যান্ডে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএস কামরুজ্জামান ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আবুল হাসেম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আল এমরান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শিপন তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল করিম ভূঁইয়া,যুগ্ম আহ্বায়ক মোঃ আলাউদ্দিন আহমেদ, মহিউদ্দিন সরকার, আব্বাস আলী, মনির হোসেন, মাসুদ মেম্বার ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আব্দুস বাছেদ প্রমূখ।

পরে একটি দৃষ্টিনন্দন বর্ণাঢ্য র‍্যালী ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে দাউদকান্দি প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাপ্ত হয়।

অনুষ্ঠানে দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category