• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
এসএসসি পরীক্ষার প্রশ্ন জালিয়াতি ও প্রতারণা চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে সবার প্রিয় তরুনদের পছন্দের প্রার্থী: মাসুদ পারভেজ ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার

যুবদলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

এম রাসেল সরকার, নিজস্ব প্রতিবেদক / / / ১২৭ Time View
Update : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

জাতীয়তাবাদী যুবদলের নাম ভাঙিয়ে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে গুলশান-২ এর ৬২ নম্বর রোডে মোস্তাফিজুর রহমান সিজারের বাসায় চাঁদাবাজি করতে যান গুলশান থানা ছাত্রলীগ নেতা সাব্বিরসহ পাঁচজন। পরে তাদেরকে ধরে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেন, বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মাধ্যমে তিনি চাঁদাদাবির বিষয়টি জানতে পারেন।

তিনি বলেন, এরপর চাঁদাবাজদের ধরতে তাৎক্ষণিকভাবে গুলশান ও বনানী থানার যুবদল নেতাদের সেখানে পাঠাই। দেখা যায়, গুলশান থানা ছাত্রলীগ নেতা সাব্বিরের নেতৃত্বে মোট পাঁচজন মোস্তাফিজুর রহমান সিজারের বাড়িতে গিয়ে যুবদলের নামে চাঁদা দাবি করেছে। পরে তাদেরকে ধরে গুলশান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ডিউটি অফিসার (এসআই) আনোয়ার হোসেন খান বলেন, আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category