• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩

কোরবানিতে এ বছর আমদানি হবে না কোনো পশু উপদেষ্টা ফরিদা আখতার

অনলাইন ডেস্ক / / / ১১৯ Time View
Update : রবিবার, ৪ মে, ২০২৫

অবৈধভাবে পাশের দেশ থেকে কোরবানির পশু আসা সম্পূর্ণ বন্ধ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (৪ মে) সচিবালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, ইতোমধ্যে মিয়ানমার থেকে পশু আসা শুরু হয়েছে। এটাও পুরোপুরি অবৈধ। এটা বন্ধ করতে কঠোর নির্দেশনা দেয়া আছে। এ বিষয়ে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তিনি জানান, এ বছর ঈদুল আযহায় কোনো পশু আমদানি করা হবে না। কারণ চাহিদার তুলনায় ২০ লাখের বেশি পশু বেশি আছে। এছাড়া রাস্তা বন্ধ করে যেখানে সেখানে পশুর হাট বসা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে।

উপদেষ্টা জানান, এ বছর ঈদুল আযহায় মোট ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭ টি গবাদিপশু কোরবানি হবে। এর মধ্যে ৫৬ লাখ ২ হাজার ৯০৫টি গরু-মহিষ, ৬৮ লাখ ৩৮ হাজার ৯২০টি ছাগল-ভেড়া এবং ৫ হাজার ৫১২টি অন্যান্য প্রজাতির পশু কোরবানি হবে। চাহিদার তুলনায় এ বছর ২০ লাখ ৬৮ হাজার ১৩৫টি গবাদিপশু বেশি রয়েছে।

তিনি আরও জানান, কোরবানির পশু যাতায়াতের সময় চাঁদাবাজি ঠেকাতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে মন্ত্রণালয়। চাঁদাবাজির কারণে পশুর দাম যেন না বাড়ে সে বিষয় কাজ করছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category