• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

২৬ লাখ টাকা দিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালো বাংলাদেশি মসজিদ

অনলাইন ডেস্ক / / / ১৪৪ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫

উত্তরা ১৪ নম্বর সেক্টরের বাইতুল আমান জামে মসজিদ কমিটি ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদ্যোগ হিসেবে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের হাতে ২৬ লাখ টাকার একটি চেক প্রদান করেছে।

এ উপলক্ষে সোমবার (২৬ মে) মসজিদ প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা মুহাম্মদ মীকাইল করীম। তিনি বলেন, যতদিন গাজার সংকট নিরসন না হবে, ততদিন পর্যন্ত গাজায় আমাদের কার্যক্রম চলবে। বর্তমানে গাজার মানুষদের জন্য খাদ্য, পানি, চিকিৎসা এবং আশ্রয়ের তীব্র সংকট রয়েছে। এ পরিস্থিতিতে সকলের সাহায্য-সহযোগিতা অত্যন্ত জরুরি।

ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুহাম্মদ রজীবুল হক বলেন, বাংলাদেশিদের উদারতায় গাজার মানুষের জন্য তাবু নির্মাণ, সৌর বিদ্যুৎ, খাদ্য সরবরাহ, চিকিৎসা সেবা, গৃহ ও মসজিদ নির্মাণ এবং কোরবানির ব্যবস্থাসহ নানা সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফিলিস্তিনিরা এই সহায়তা পেয়ে বাংলাদেশিদের জন্য দোয়া করছেন।

মসজিদ কমিটির সভাপতি মুহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকেই হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনসহ কিছু সমাজসেবী সংগঠন নিরলসভাবে গাজার মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রতিদিন গাজায় রান্না করা খাবার সরবরাহ করে প্রায় হাজারো মানুষকে খাওয়ানো হচ্ছে, যা খান ইউনুস, দেইর আল বালাহ, মাওয়াসি কারারা, উত্তর গাজাসহ নানা বিধ্বস্ত অঞ্চলে পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা।

আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আমীর হামজা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আহমাদ সোহাইল, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ইফতেখারুল হক, মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহতারাম ইস্কান্দার আলী, অর্থ সম্পাদক মুহাম্মদ মনসুর আহমাদ, উপদেষ্টা মুহাম্মদ শাহ আলম, মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার প্রমুখ।

উল্লেখ্য, উক্ত মানবিক অনুদান ও সহযোগিতামূলক উদ্যোগ প্রশংসনীয় এবং দেশের অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত বলে দাবি মসজিদ কমিটির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category