• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ
মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানালেন শামীম শাহরিয়ার মানবতার সেবায় তিন দশকঃ আল মদিনা হিলফুল ফুযুলের ব্যতিক্রমী কার্যক্রম নিয়ে সেবামূলক কর্মসূচি উদযাপন এই চেয়ারে বসলে প্রতিমুহূর্তে আমি তপ্ত হিট অনুভব করি: প্রধানমন্ত্রী বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ৯৪ বিল পাস আগামী দুইদিন ৮০ কি.মি. বেগে কালবৈশাখী ঝড়ের আভাস শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামছেন জেলেরা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী সত্য ও নিষ্ঠার কলমযোদ্ধা সাংবাদিক মেহেদী হাসান রিয়াদের জন্মদিন আজ পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত

চৌদ্দগ্রাম থানা বার্ষিক পরিদর্শন এসপি আব্দুল মান্নান

কুমিল্লা জেলা প্রতিনিধি:- / ১৯৮ Time View
Update : বুধবার, ২৬ জুন, ২০২৪

চৌদ্দগ্রাম থানা বার্ষিক পরিদর্শন করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার)। পুলিশ সুপার চৌদ্দগ্রাম থানা প্রাঙ্গণে পৌঁছলে তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জনাব জাহিদুল ইসলাম পিপিএম-সেবা। এ সময় চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ জনাব ত্রিনাথ সাহা এর নেতৃত্বে একটি চৌকস দল পুলিশ সুপারকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার কার্যক্রম ও ভৌত অবকাঠামো পরিদর্শন করেন এবং দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন। তিনি সকল অফিসার-ফোর্সকে প্রফেশনালিজম, ডিসিপ্লিন, রুলস-রেগুলেশন্স যথাযথভাবে অনুসরণসহ প্রশাসনিক ও অপারেশনাল বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। পরবর্তীতে নির্মাণাধীন চৌদ্দগ্রাম সার্কেল অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন পুলিশ সুপার।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব খন্দকার আসফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক (অতিরিক্ত দায়িত্ব ডিবি) মোহাম্মদ নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী মোঃ মতিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরান হোসেন, সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম পিপিএম-সেবা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category