তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সবচেয়ে বড় বাধা। খবর আল জাজিরার।
সম্মেলনের উপস্থিত দেশগুলোর উদ্দেশে এরদোয়ান বলেন, ‘ইসরায়েলের বিষে কেউ কান দেবেন না। আঞ্চলিক সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই হতে হবে।’
তিনি ইরান, গাজা ও অন্যান্য মধ্যপ্রাচ্যীয় দেশের ওপর ইসরায়েলি হামলার প্রসঙ্গ টেনে বলেন, এই আগ্রাসন বন্ধে প্রভাবশালী দেশগুলোর দায়িত্ব রয়েছে।
এরদোয়ান দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আসছেন। ওআইসি সম্মেলনেও তিনি সেই অবস্থান পুনর্ব্যক্ত করেন।