• রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করছে একটি চক্র মন্ত্রীত্ব এতো কঠিন জানলে আমি দায়িত্ব নিতাম না: কৃষিমন্ত্রী কুমিল্লায় তিন কিশোর গ্যাং সদস্য গ্রেফতার  ঢাকা চট্টগ্রাম মহাসড়ক টিপুর্দি দুর্ঘটনা নিহত ২ “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্ধোধন: তারেক রহমান বুড়িচংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর উপলক্ষে মতবিনিময় সভা কালিরবাজার ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মনিরুল হক চৌধুরী কুমিল্লা ০৮ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী ছকিনা বেগম গ্রেফতার ‘আমি নির্বাচিত হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না’ পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু

ইরানের পার্লামেন্টে সিদ্ধান্ত, পারমাণবিক কর্মসূচিতে গতি আনার ঘোষণা

অনলাইন ডেস্ক / / ১১৪ Time View
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া বিবৃতিতে বলেন, ‘যতক্ষণ না আমাদের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, ততক্ষণ আইএইএ’র সঙ্গে ইরানের পারমাণবিক সংস্থা কোনো সহযোগিতা করবে না।’

তিনি আরও জানান, ‘ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি এখন আরও দ্রুত অগ্রসর হবে।’

গত ১৩ জুন ইসরায়েল ইরানের একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। ইসরায়েল দাবি করেছিল, তেহরান নাকি পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে রয়েছে—যা ইরান ঘোরতরভাবে অস্বীকার করে আসছে।

এই হামলার জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পরে যুক্তরাষ্ট্রও এই সংঘাতে যুক্ত হয়ে রবিবার ইরানের তিনটি পরমাণু স্থাপনায় বোমা হামলা চালায়।

টানা ১২ দিনের এই উত্তপ্ত যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন, যার মাধ্যমে এই দ্বন্দ্ব আপাতত শেষ হয়েছে। তবে পারমাণবিক ইস্যু ঘিরে উত্তেজনা এখনও অব্যাহত।

সূত্র: আনাদোলু এজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category