• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
৭২ ঘণ্টার আল্টিমেটামের দুই মাস পর ডিবির হাতে গ্রেপ্তার হলেন চেয়ারম্যান হানিফ জাল দলিলের ফাঁদে প্রবীণ গৃহস্থ, খারিজের নামে ৩ লাখ টাকা নেওয়ার অভিযোগ বন্দরটিলায় সাচী মালুম স্পোর্টিং ক্লাবের উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন -পারভেজ এন্ড ব্রাদার্স,রানার্স আপ বন্দরটিলা ক্লাব -১ সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে ফের অপহরণের চেষ্টা ও ফোনে হুমকির অভিযোগ জশনে ঈদে মিলাদুন্নবী (সা:)ও হযরত পিরানে কালিয়ারি সাবের পাক (রা:) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষকের ধর্ষণের শিকার ১২ বছরের শিক্ষার্থী – হুমকিতে এলাকাছাড়া স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালদ্বীপে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেবিদ্বারে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ মধুখালীর ঘোপঘাট প্রগতি সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল: সভাপতি দীপ্তি, সিনিয়র সহ-সভাপতি ইকবাল,সাঃ সম্পাদক শাহেদ

লালমনিরহাটে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় চোর চক্রের ৫ নারী আটক

লালমনিরহাট প্রতিনিধি / / ১৪৬ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
লালমনিরহাটে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় চোর চক্রের ৫ নারী আটক

লালমনিরহাটের শ্রীশ্রী রাধাগিরিধারী মন্দির (ইসকন)র শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে শাখা-সিঁদুর পরে হিন্দু নারীর বেশ ধরে প্রবেশ করে নারী চোরচক্র। ভিড়ের মধ্যে স্বর্ণালংকার ও টাকা-পয়সা হাতিয়ে নিতে এসেছিল তারা। তবে শেষ রক্ষা হয়নি।

ধর্মীয় অনুষ্ঠানে আচরণে অসংগতি ধরা পড়লে সন্দেহ হয় ভক্তবৃন্দের। একপর্যায়ে ধরা পড়ে ৫জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

শুক্রবার (২৭ জুন) দুপুরে লালমনিরহাট পৌরসভার বানিয়ারদিঘীস্থ শ্রীশ্রী রাধাগিরিধারী মন্দির (ইসকন)র রথযাত্রা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক নারীরা সবাই ময়মনসিংহের মুক্তাগাছা থানার কলতাপাড়া এলাকার বাসিন্দা। তারা হলেন- লিপি আক্তার, রোসা খাতুন, মোছাঃ বুশ নাহার, শিল্পী ও মোছাঃ রেজিনা খাতুন।

শ্রীশ্রী রাধাগিরিধারী মন্দির (ইসকন)র সভাপতি শ্রীমান মহাকৃষ্ণ প্রেমদাস ব্রহ্মচারী জানান, এ চক্রটি হিন্দু নারীর বেশে ঢুকে পড়েছিল মন্দির এলাকায়। মহিলাদের সঙ্গে মিশে গয়না লুট করতে এসেছিল। গত বছরেও এমন একটি চক্র ধরা পড়েছিল বলেও জানান তিনি।

লালমনিরহাট সদর থানার তদন্ত কর্মকর্তা বাদল কুমার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category