• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
কুড়িগ্রামে প্রাইভেট পড়ানোর সময় ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা তিতাসে  যুব তরঙ্গের আয়োজনে বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত তিতাসে তিতাস মুক্ত স্কাউট দলের স্কাউটস ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক রোমানা রহমানকে তার পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি থানায় জিডি মাধবপুরের ভুয়া ডাক্তার হাসান মনির আটক, গাড়ি থেকে মাদক উদ্ধার ৯০পিছ ইয়াবা উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নি/হ/ত নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণা ও অনৈতিক সম্পর্কের অভিযোগ ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে পারস্পরিক সম্পর্ক জোরদার করার আহ্বান অর্থের লোভে বিবাহ সম্পাদন করাসহ নানা অভিযোগ ঠাকুরগাঁওয়ের মোখলেছুর কাজী বিরুদ্ধে হালদা নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ফটিকছড়িতে মোবাইল কোর্টে জরিমানা

মুগদা কাজীবাড়ি ক্রয়-বিক্রয় ঘিরে ছুরিকাঘাতে যুবক নিহত

এম রাসেল সরকার: / ১২১ Time View
Update : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

 

রাজধানীর মুগদা মান্ডা কাজীবাড়ি মসজিদ এলাকায় দুই দোকানের মালামাল ক্রয় বিক্রয় নিয়ে মারামারির ঘটনায় ছুরিকাঘাতে আশিক এলাহী শাকিল (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে দুই ভাই, আশিক পারভেজ সুজন(৩৮) ও আশিক শামস (২৪)। দুইজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মান্ডা কাজীবাড়ি মসজিদ এলাকায় এই মারামারির ঘটনাটি ঘটে। প্রথমে আহত তিন জনকে স্বজনরা উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আশিক এলাহী শাকিলকে রাত ১২টার দিকে মৃত ঘোষনা করেন।

আহত নিহতদের বাবা মোঃ ওমর ফারুক জানান, তাদের বাসা উত্তর মান্ডা ছাতা মসজিদ এলাকায়। সেখানে তাদের গ্যাস সিলিন্ডারের ব্যবসা রয়েছে। রাতে তাদের দোকানের এক কর্মচারীকে মারধর করে। তখন তিন ভাই কাজিবাড়ি মসজিদ এলাকায় যায়। তখন তাদেরকে ছুরিকাঘাত করে। হাসপাতালে নিয়ে আসলে একরভাই মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিদর্শক (এসআই) মোঃ মাসুদ আলম জানান, মুগদা থেকে ছুরিকাঘাতে তিন ভাইককে হাসপাতালে নিয়ে আসলে এক ভাই মারা যায়। আহত দুই ভাই জরুরী বিভাগে চিকিৎসাধীন আছে।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, মান্ডা কাজীবাড়ি মসজিদ এলাকায় দুই দোকানের মালামাল ক্রয় বিক্রয় নিয়ে একটি মারামারির ঘটনা ঘটে এতে তিনজন আহত হয়। তাদেরকে মুগদা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় লোকজন। সেখানে একজন মারা গেছে বলে জানতে পেরেছি। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category