• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ
মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানালেন শামীম শাহরিয়ার মানবতার সেবায় তিন দশকঃ আল মদিনা হিলফুল ফুযুলের ব্যতিক্রমী কার্যক্রম নিয়ে সেবামূলক কর্মসূচি উদযাপন এই চেয়ারে বসলে প্রতিমুহূর্তে আমি তপ্ত হিট অনুভব করি: প্রধানমন্ত্রী বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ৯৪ বিল পাস আগামী দুইদিন ৮০ কি.মি. বেগে কালবৈশাখী ঝড়ের আভাস শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামছেন জেলেরা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী সত্য ও নিষ্ঠার কলমযোদ্ধা সাংবাদিক মেহেদী হাসান রিয়াদের জন্মদিন আজ পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত

মানব প্রাচার মামলার দুইজন আসামি হাটহাজারী থেকে গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি:- / ১৬৭ Time View
Update : শনিবার, ২৯ জুন, ২০২৪

সম্প্রতি সময়ে মানব পাচার চক্রের প্রলোভনে পড়ে পার্শ্ববর্তী দেশ ভারতের পতিতালয়ে বিক্রি হওয়া একজন নারী ভুক্তভোগী ভিকটিম পালিয়ে আসার পর তার লোমহর্ষক বর্ণনায় বেরিয়ে আসে নারী পাচার চক্রের ভয়াবহ সিন্ডিকেটের কথা। উক্ত সিন্ডিকেট চট্টগ্রামের খাগড়াছড়ি থেকে শুরু করে যশোর জেলার বেনাপোল পর্যন্ত বিস্তৃত। তথ্য প্রযুক্তির মাধ্যমে সনাক্ত হয় উক্ত মানব পাচার চক্রের বেশ কিছু দালাল এবং সীমান্ত পারাপার করতে সহায়তা করার লাইনম্যান।

ভুক্তভোগী ভিকটিম বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানায় ৪ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে মানব পাচার আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৩৪, তারিখঃ ২৪ জুন ২০২৪ইং, ধারা-২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ৬(২)/৭/৮(২)/১১।

র‍্যাব-৭, চট্টগ্রাম সূত্রে বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত শুরু করে অব্যাহত রাখে। নজরদারির একপর্যায়ে র‍্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামি ঝুমু এবং পারভিন আক্তার চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন বালুচড়া এলাকার নতুনপাড়া সিএনজি ষ্টেশনে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ২৭ জুন ২০২৪ইং তারিখ আনুমানিক ১৫৩০ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর মানব পাচার মামলার আসামি ১। ঝুমু (৩০), স্বামী-মোঃ তারেক, সাং-জালিয়াপাড়া, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম; বর্তমানে-দিদার বিল্ডিং, চন্দ্র নগর আবাসিক এলাকা, এবং ২। পারভিন আক্তার (২৫), পিতা-অজ্ঞাত, সাং-বালুচড়া, উভয়ের থানা-বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম মহানগরী’দের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করতঃ তারা বর্ণিত মামলার ২ নং এবং ৩নং এজাহারনামীয় আসামি মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন গার্মেন্টস কারখানার নারী শ্রমিকদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে বেশি বেতনে চাকুরীর প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করে আসছিল মর্মে জানায়। উল্লেখ্য, উক্ত মানব পাচার মামলার ১নং আসামি মোঃ তারেক গত ২৪ জুন ২০২৪ইং তারিখে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ কর্তৃক ধৃত হয়। গ্রেফতারকৃত আসামিদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category