• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩

সেদিন নুরাল পাগলার মাজারের গরু নিয়ে পালিয়েছিল এই যুবক

অনলাইন ডেস্ক / / ৯৩ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লার বাবার করা মামলায় মো. সজীব শেখ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) মধ্যরাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরীফ আল রাজীব।

গ্রেপ্তারকৃত আসামি সজীব শেখ উপজেলার উজানচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার উজ্জ্বল শেখের ছেলে। তিনি নুরাল পাগলার দরবার থেকে গরু নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে- সজীব শেখ নুরাল পাগলার দরবার থেকে একটি গরু নিয়ে যাচ্ছেন। ফুটেজের ওপর ভিত্তি করে তাকে শনাক্ত করা হয়। পরবর্তীকালে তাকে নুরাল পাগলার দরবারের ভক্ত রাসেলের বাবা আজাদ মোল্লার করা মামলায় চুরি ও লুটের অভিযোগে গ্রেপ্তার করা হয়। সজীবকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি জানান, যে গরুটি তিনি নিয়েছিলেন ৫-৭ দিন আগে তৃতীয়পক্ষের মাধ্যমে তা গোয়ালন্দ ঘাট থানায় পাঠিয়ে দেয়। পরে গরুটি দেখাশোনার জন্য একজনের হেফাজতে রাখা হয়। দুটি মামলায় এ পর্যন্ত মোট ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাসেল মোল্লা হত্যা মামলায় এখন পর্যন্ত ১০ আসামিকে গ্রেপ্তার করল পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category