• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
বৃষ্টিতে রংপুর মহানগরীতে ডুবল ১০ সড়ক কৃষি ব্যাংক থেকে ঋণ পাইয়ে দিবে বলে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক সিসিপিএ ৫০তম র‍্যাপিড দাবায় ফজলে নুর বাপ্পি চ্যাম্পিয়ন, মালেক রানার্স আপ হামলা-লুটপাটে জড়িত চক্রের মূলহোতা রাজু – কারাগারে ৩ আসামি তালাক এর পর ৫ লিটার দুধে গোসল, আলোচনায় পরিমল চন্দ্র দাস কচুয়া থানা পুলিশের অভিযানে ৫ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রেমের বিয়ে, বাবার বাড়িতে নিয়ে শিকলে বেঁধে কিশোরীকে আটকে রাখার অভিযোগ কুমিল্লায় সিএনজি চালকদের সড়ক অবরোধ “জিবি নামক” চাঁদাবাজির বিরুদ্ধে ঢাকা ডিবি উওর পুলিশের অভিযানে একশ বিশ পিছ ইয়াবা উদ্ধার গ্রেফতার ৩ জন ইতালিতে ভাই হত্যাকাণ্ড, পরকীয়া ও অর্থ লেনদেনের জেরে পরিকল্পিত খুনের অভিযোগ

ভুল চিকিৎসায় তেজগাঁও কলেজের শিক্ষার্থীর মৃত্যু

মোঃ নিয়াজ করিম রাকিব, তেজগাঁও কলেজ প্রতিনিধি / ১৬০ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

রাজধানী ঢাকার কমিউনিটি হাসপাতালে ভুল চিকিৎসার কারণে তেজগাঁও কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত শিক্ষার্থীর নাম তানজিনা তাবাসসুম। সে তেজগাঁও কলেজের ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী ছিল।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তানজিনা।

পরিবারের সদস্যদের অভিযোগ, নিহত শিক্ষার্থী গত শুক্রবার টনসিলে আক্রান্ত হয়ে কমিউনিটি হাসপাতালে ভর্তি কিন্তু চিকিৎসকের মাত্রাতিরিক্ত অ্যানেস্থেসিয়া প্রয়োগের ফলে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে তাকে আইসিইউতে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান।

নিহতের সহপাঠীরা জানান, চিকিৎসকের অবহেলার কারণে তাদের বন্ধুর মৃত্যু হয়েছে। তারা সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে—তারা নিয়ম মেনেই চিকিৎসা দিয়েছেন, মৃত্যুর বিষয়টি দুঃখজনক হলেও এটি “ভুল চিকিৎসা” নয় বরং রোগীর জটিল অবস্থার কারণে হয়েছে।

ঘটনার পর এলাকায় ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ ঘটনায় পুলিশ জানিয়েছে,আমরা অভিযোগ পেয়েছি,বিষয়টি তদন্তাধীন। অভিযোগ প্রমাণিত আইনগত ব্যবস্থা নিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category