• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

পঞ্চগড়ে মসজিদে ইস্কন নিয়ে বক্তব্য দেওয়ায় খতিবকে আ.লীগ নেতার হুমকির প্রতিবাদে মানববন্ধন

বোদা (পঞ্চগড়) সংবাদদাতা / / ৮৯ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

পঞ্চগড় জেলার বোদা উপজেলায় মসজিদে ইস্কন সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য দেওয়ায় এক ইমামকে হুমকি ও গালিগালাজের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে মানববন্ধন করেছে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা যায়, গত শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের খুৎবা চলাকালীন বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ঝলঝলি জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন সাদী আন্তঃধর্মীয় সংগঠন ইস্কন (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস) সম্পর্কে সতর্কতামূলক বক্তব্য দেন। ওই বক্তব্য চলাকালীন সময়ে বেংহারী বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ আবু অকথ্য ভাষায় ইমামকে গালিগালাজ করেন। নামাজ শেষে ইমাম রুহুল আমিন বাড়ি ফেরার পথে আবুল কালাম আজাদ আবুর ভাই আমানুল্লাহ আমান আবারো প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধনে বক্তারা অভিযুক্ত দুজনকে দ্রুত গ্রেফতার ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মানববন্ধন থেকে বক্তারা বলেন, একটি স্বাধীন দেশের ধর্মীয় নেতা হিসেবে মাওলানা রুহুল আমিন তার নিজস্ব বিচার-বিবেচনা অনুযায়ী ধর্মীয় বক্তব্য দেওয়ার অধিকার রাখেন। তার বক্তব্যের বিরুদ্ধে গিয়ে হুমকি ও ভীতি প্রদর্শন মোটেও গ্রহণযোগ্য নয়। তারা দেশের সংবিধানে স্বীকৃত ধর্মীয় স্বাধীনতা ও বাকস্বাধীনতার কথা স্মরণ করিয়ে দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা আবু বক্কর সিদ্দিক, মাওলানা আব্দুল্লাহ আল আমিন, জান্নাতুন বারী মানিক, হাফেজ শাহিনুর ইসলাম, হাফেজ মো. সুজন, হাফেজ শাহিরুল ইসলাম প্রমুখ। এছাড়াও ঘটনার বিস্তারিত বর্ণনা দেন ভুক্তভোগী খতিব মাওলানা রুহুল আমিন সাদী।ঘটনাটি নিয়ে বোদা থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category