• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে জৈন্তাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম জাহিদ, সিলেট জৈন্তাপুর প্রতিনিধি / / ১৪৯ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

মহান আল্লাহ তায়ালাকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বাউল আবুল সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবিতে জৈন্তাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮শে নভেম্বর ২০২৫) বাদ এশা জৈন্তাপুর বাসস্ট্যান্ডে খাদিমুল ইসলাম ঐক্য পরিষদ এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা আব্দুশ শাকুর। বক্তব্য রাখেন: খাদিমুন ইসলাম ঐক্য পরিষদ জৈন্তাপুর এর সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল আহাদ, খাদিমুল ইসলাম ঐক্য পরিষদ জৈন্তাপুর এর সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ বিন হোসাইন, খাদিমুল ইসলাম ঐক্য পরিষদ জৈন্তাপুর এর সাধারণ সম্পাদক মাওলানা আরশাদ আহমদ, খাদিমুল ইসলাম ঐক্য পরিষদ জৈন্তাপুর এর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইমাম উদ্দিন সহ সভায় আরও অন্যান্য সদস্যবৃন্দরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, একজন বাউল মহান আল্লাহ তায়ালাকে নিয়ে কটুক্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই অপকর্মের জন্য বাউল আবুল সরকারকে দৃষ্টান্তমূলক শাস্তি অনতিবিলম্বে দিতে হবে। বক্তারা অন্তবর্তীকালীন সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category