• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার বরুড়ায় নিখোঁজ শিশু আজমাঈনের মরদেহ উদ্ধার! বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ও ছেলে

প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়ালো ইসি

অনলাইন ডেস্ক / / ৪৯ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

নির্বাচন কমিশন (ইসি) প্রবাসী ভোটারদের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় ২৫ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে। এর আগে এই সময়সীমা ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারিত ছিল।

ইসি জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ৮৯ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

সোমবার (১ ডিসেম্বর) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।

তিনি বলেন, ‘আউট অব কান্ট্রি ভোটিংয়ের ব্যাপারে আমরা বলেছিলাম—১৮ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা। ওই সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। বাংলাদেশের স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী ২৫ ডিসেম্বর পর্যন্ত আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে।’

সময় বাড়ানোর কারণ সম্পর্কে ইসি সচিব বলেন, অনেক প্রবাসী বলেছেন সময় বাড়ালে ভালো হতো।আমরাও দেখলাম, সময় বাড়ানোর সুযোগ আছে, ভালো কথা—সময় বাড়ানো যেতে পারে।

তিনি আরও বলেন, ‘এখন সারাবিশ্ব থেকে আমাদের এই অ্যাপ ডাউনলোড করে যে কেউ ভোটার নিবন্ধন রেজিস্ট্রেশন করতে পারেন ভোট দেওয়ার জন্য।’

ইসি সচিব বলেন, আইসিপিভি ইনকান্ট্রি পোস্টাল ভোটের বিষয়ে তফসিল ঘোষণার পর থেকে ১৫ দিন মেয়াদে আমরা নিবন্ধন প্রক্রিয়া চালু করব।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট তথ্যানুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আজ সোমবার বিকেল ৫টা পর্যন্ত মোট ১ লাখ ২৩ হাজার ৮৯ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।নিবন্ধনকারীর মধ্যে ১ লাখ ৬ হাজার ৯০৬ জন পুরুষ ভোটার এবং ১৬ হাজার ১৮৩ জন নারী ভোটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category