• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার বরুড়ায় নিখোঁজ শিশু আজমাঈনের মরদেহ উদ্ধার! বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ও ছেলে

বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন প্রণয়ন করবে না – ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

সিনিয়র রিপোর্টার বিশাল রহমান / / ৬০ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে কুরআন সুন্নাহ বিরোধী কোন আইন প্রণয়ন করবে না। তিনি আরও বলেন, দেশ এখন ক্রান্তিকালীন সময় অতিক্রম করছে। দেশকে অস্থিতিশীল করতে কিছু লোক পেছন থেকে কাজ করছে। এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে। আমাদের ঐক্য নষ্ট হলে দেশের ক্ষতি হবে।

তাই, সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আজ রোববার দুপুরে ঠাকুরগাঁও শহরের মানবকল্যাণ পরিষদে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করতে বিভিন্ন আইন পাশ করেছিলো। তারা মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। আলেম ওলামাদের জঙ্গি বলে ভয়ভীতি দেখানো হতো, ধরে নিয়ে যাওয়া হতো। সেই সময় আমরা পেরিয়ে এসেছি। এখন সময় এসেছে নতুন করে দেশ গড়ার।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপির অঙ্গীকার; কুরআন সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দিব না। কিন্তু কিছু মানুষ বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করে; আমরা নাকি কুরআন সুন্নাহর আলোকে থাকতে চাই না‌। কিন্তু আমরা সব সময় কোরআন সুন্নাহর পক্ষে ছিলাম ও আছি।
সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক স্থিতিশীলতা, ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং আগামী দিনের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

মির্জা ফখরুল বলেন, আমাদের এই সময় খুব সাবধান থাকতে হবে। আমরা যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যাই। আমাদের সাবধান থাকতে হবে, ভুল করে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে চক্রান্তকারীদের হাতে না পড়ে যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব।

এ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনকে কেন্দ্র করে ফ্যাসিস্ট বিরোধী ঐক্যকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে। সেটা যেন করতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

মির্জা ফখরুল বলেন, অত্যন্ত কষ্টের সঙ্গে, বেদনার সঙ্গে আমরা স্মরণ করি আমাদের ছোট ভাই, আমাদের সন্তান, শহীদ ওসমান হাদিকে স্মরণ করি; সবসময়। স্মরণ করি আবু সাঈদকে, চট্টগ্রামের ওয়াসিমকে- যারা জুলাইয়ে প্রাণ দিয়েছেন। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদেরকেও আমরা স্মরণ করি।
মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন, হাফেজ মাওলানা মোহাম্মদ রশিদ আলম, মাওলানা খলিলুর রহমানসহ জেলার আলেম-ওলামা,মুহাদ্দিসগণসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category