• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ
কুড়িগ্রামে প্রাইভেট পড়ানোর সময় ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা তিতাসে  যুব তরঙ্গের আয়োজনে বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত তিতাসে তিতাস মুক্ত স্কাউট দলের স্কাউটস ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক রোমানা রহমানকে তার পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি থানায় জিডি মাধবপুরের ভুয়া ডাক্তার হাসান মনির আটক, গাড়ি থেকে মাদক উদ্ধার ৯০পিছ ইয়াবা উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নি/হ/ত নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণা ও অনৈতিক সম্পর্কের অভিযোগ ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে পারস্পরিক সম্পর্ক জোরদার করার আহ্বান অর্থের লোভে বিবাহ সম্পাদন করাসহ নানা অভিযোগ ঠাকুরগাঁওয়ের মোখলেছুর কাজী বিরুদ্ধে হালদা নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ফটিকছড়িতে মোবাইল কোর্টে জরিমানা

নারী কণ্ঠে প্রতারণা করেই ৭৬ লাখ টাকার মালিক মনিরুল

অনলাইন ডেস্ক / / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

ফেসবুকে প্রতারণার মাধ্যমে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে। মনিরুল ইসলাম নামের ওই ব্যক্তির  ৭৬ লাখ ৩২ হাজার টাকার স্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মনিরুল ফেসবুকে বয়স্ক ব্যক্তিদের টার্গেট করতেন। এরপর ভিন্ন ভিন্ন পরিচয়ে সহানুভূতির নামে টাকা হাতিয়ে নিতেন।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) এ তথ্য জানানো হয়। জেষ্ঠ্য বিশেষ জজ ঢাকা মহানগর দায়রা আদালতের আদেশে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

সিআইডির তদন্তে জানা যায়, অভিযুক্ত মনিরুল ইসলাম ফেসবুকে বিভিন্ন পেশার বয়স্ক ব্যক্তিদের লক্ষ্য করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেন। বিশ্বাস অর্জনের জন্য তিনি কখনো নামি ডাক্তার, কলেজের অধ্যক্ষ, আবার কখনো প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে ভিকটিমদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতেন। এমনকি ফোনে নারী কণ্ঠ নকল করে বাবা-মায়ের অসুস্থতার কথা বলে তিনি মানুষের সহানুভূতি আদায় করতেন। এক পর্যায়ে ধার হিসেবে টাকা নিতেন এবং টাকা পাওয়ার পরপরই মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যেতেন।

মনিরুল ইসলাম নিজের ব্যাংক হিসাব ছাড়াও অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে খোলা বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। এই অর্থে তিনি রাজধানীর ডেমরা থানাধীন আমুলিয়া মডেল টাউনে ৭.৫ শতাংশ জমি (দলিল মূল্য ৯ লাখ ৩৩ হাজার টাকা) এবং দারুসসালাম এলাকায় ২ হাজার ১৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট (দলিল মূল্য ৪২ লাখ ২৫ হাজার টাকা) ক্রয় করেন।

২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি বাড্ডা থানায় তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে (মামলা নং-১৭) মনিরুল ইসলামের বিরুদ্ধে মামলা করে সিআইডি। ফেসবুকে প্রতারণার মাধ্যমে ২৪ লাখ ৭৪ হাজার টাকা আত্মসাতের একটি সুনির্দিষ্ট অভিযোগে এ মামলা হয়।

তদন্তে অবৈধ অর্থে সম্পদ কেনার প্রমাণ পাওয়ায় আদালতের কাছে তা বাজেয়াপ্তের আবেদন করা হয়েছিল। বর্তমানে মামলাটি সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category