• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার বরুড়ায় নিখোঁজ শিশু আজমাঈনের মরদেহ উদ্ধার! বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ও ছেলে

মালদ্বীপের বেসামরিক বিমান চলাচল মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি / / ৩৯ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশ–মালদ্বীপ সরাসরি শিপিং ও হালাল খাদ্য শিল্পে অংশীদারিত্ব সম্প্রসারণে অগ্রগতির লক্ষ্যে মালদ্বীপে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হাইকমিশনার ড. মো. নজমুল ইসলাম ও মালদ্বীপ প্রজাতন্ত্রের পরিবহন ও বেসামরিক বিমান চলাচল বিষয়ক মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ আমিন-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে সরাসরি শিপিং সংযোগ এবং হালাল খাদ্য শিল্পে সহযোগিতার সম্ভাবনা বিশেষ গুরুত্বসহকারে আলোচনা করা হয়।বৈঠকে উভয় পক্ষ অর্থনৈতিক ও পরিবহন সংযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন, যা বাণিজ্য সহজীকরণ, বাজার সম্প্রসারণ এবং টেকসই সরবরাহ ব্যবস্থাপনা গড়ে তুলতে সহায়ক হবে। সরাসরি শিপিং ব্যবস্থা প্রতিষ্ঠা হলে পণ্য পরিবহনে সময় ও ব্যয় হ্রাস পাবে এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে উভয় পক্ষ অভিমত ব্যক্ত করেন।

মন্ত্রী জনাব মোহাম্মদ আমিন সরাসরি শিপিং উদ্যোগে গভীর আগ্রহ প্রকাশ করেন এবং জানান যে, এটি পণ্য পরিবহন সহজীকরণ, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং আঞ্চলিক সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। তিনি কার্গো পরিবহনের ক্ষেত্রে মালদ্বীপের বিমানবন্দর ও সামুদ্রিক অবকাঠামো ব্যবহারের সম্ভাবনার কথাও উল্লেখ করেন।বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে অবদান স্বীকার করে মাননীয় মন্ত্রী অতীতের এক সংকটকালে বাংলাদেশ কর্তৃক সুপেয় পানি সরবরাহ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, যা দুই দেশের গভীর বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি আরও বলেন, পরিবহন ও বাণিজ্য সংক্রান্ত সকল উদ্যোগ জাতীয় নীতিমালা ও উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়ন করা হবে।

হাইকমিশনার আগামী মার্চ ২০২৬ থেকে মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা মালদিভিয়ান এয়ারলাইন্স-এর বাংলাদেশে পুনরায় ফ্লাইট চালুর উদ্যোগকে স্বাগত জানান, যা যোগাযোগ বৃদ্ধি ও জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে সহায়ক হবে।বৈঠকের শেষে উভয় পক্ষ সরাসরি শিপিং, বাণিজ্য সহজীকরণ, হালাল খাদ্য শিল্পে অংশীদারিত্ব এবং পরিবহন সহযোগিতা জোরদারে পারস্পরিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category