• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার বরুড়ায় নিখোঁজ শিশু আজমাঈনের মরদেহ উদ্ধার! বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ও ছেলে

পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক / / ৫৩ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের দুই বছর মেয়াদে নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ইফতার–পরবর্তী এক অনুষ্ঠানে লিসবনের স্থানীয় একটি রেস্টুরেন্টে সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিদায়ী সভাপতি রনি মোহাম্মদ।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নোটিসিয়াস বাংলার সম্পাদক রাসেল আহম্মেদ, সহ-সভাপতি আমিরুল ইসলাম নয়ন (আনন্দবাজার ও বাংলানিউজ২৪), সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্স (ডিবিসি ও দৈনিক ইনকিলাব), যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ (দৈনিক মানবজমিন), সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ (চ্যানেল আই), অর্থ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আহমদ, প্রচার ও দপ্তর সম্পাদক আর এ ইহসান (নোটিসিয়াস বাংলার মাল্টিমিডিয়া প্রধান), আন্তর্জাতিক সম্পাদক আমেনা খাতুন অশ্রু (দৈনিক গণকণ্ঠ)।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন রনি মোহাম্মদ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), এনামুল হক(পর্তুগাল বাংলানিউজ), এস এম আজাদ(বাংলা টিভি), শাহ মোহাম্মদ তানভীর (সমকাল), মনির হোসেন (ইত্তেফাক), মো. মহিউদ্দিন(নিউজ–২১ বাংলা টিভি), রাহিব ফয়সাল, সজিব হোম রায় (দৈনিক কালের কণ্ঠ), সোহেল রানা (কালবেলা), আকবর হোসেন (ঢাকা মেইল) ও জহিরুল হক। উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদ কায়সার (প্রবাস কথা)।

নতুন কমিটির নেতারা বলেন, ‘পর্তুগালে বাংলা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করা হবে। পাশাপাশি প্রবাসে গণমাধ্যমের ভূমিকা জোরদার এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category