• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

পটিয়ায় প্রাচীন মূর্তি ও দান বাক্সের টাকা চুরি

পটিয়া প্রতিনিধি:- / ১৭০ Time View
Update : বুধবার, ৩ জুলাই, ২০২৪

পটিয়া উপজেলার ধলঘাট ইউপির মুকুটনাইট ধাতুচৈত্য বিহারের শত বছরের প্রাচীন মূর্তি ও দান বক্সের টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে।

গত (১ জুলাই)সোমবার গভীর রাতে মন্দিরের দরজার তালা ভেঙে এ চুরির ঘটনা ঘটে।
এদিকে খবর পেয়ে পটিয়া থানার পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়াও পটিয়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান দিদারুল আলম দিদার, ধলঘাট ইউপি চেয়ারম্যান রণবীর ঘোষ টুটুন ঘটনাস্থলে ছুটে গিয়ে কারণ জানতে চেয়েছেন এবং মন্দির কমিটি শান্তনা দেন।

স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা অশোক বড়ুয়া বাবু জানান, সোমবার গভীর রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল। সে সুযোগে বিহারের গেটের তালা ভেঙে চোরের দল শত বছরের একটি বুদ্ধমূর্তি ও দান বক্সের টাকাসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
তিনি বলেন, আমাদের গ্রামবাসীর দাবি শত বছরের বুদ্ধমূর্তিটি উদ্ধার করতে প্রশাসন যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, মন্দিরে চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category