• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

টাইম স্কেল পাওয়া সরকারি চাকরিজীবীরাও পাবেন উচ্চতর গ্রেড

অনলাইন ডেস্ক / / ৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা আগে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়েছেন, তারাও নতুন পে-স্কেল অনুযায়ী উচ্চতর গ্রেড পাবেন। এ মর্মে দেওয়া রায় বহাল রেখেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ।

বৃহস্পতিবার (৫ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের করা রিভিউ আবেদন খারিজ করে আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ। রিটকারীদের পক্ষে আইনজীবী ব্যারিস্টার ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০২৫ সালের ৩০ এপ্রিল আপিল বিভাগ এ মামলার চূড়ান্ত নিষ্পত্তি করে রায় দেন। ওই রায়ের ফলে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রায় ১৫ লাখ কর্মকর্তা-কর্মচারী এই সুবিধা পাওয়ার সুযোগ পান।

যা বলা হয়েছে পরিপত্রে
২০১৭ সালের ফেব্রুয়ারিতে সরকারি চাকরিজীবীদের স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একটি আদেশ অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। সংক্ষুব্ধ চাকরিজীবীদের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই রায় দেন।

পরে ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় এক পরিপত্র জারি করে জানায়, একই পদে কর্মরত কোনো সরকারি কর্মচারী যদি দুই বা তার বেশি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়ে থাকেন, তাহলে নতুন পে-স্কেল অনুযায়ী তিনি উচ্চতর গ্রেড পাবেন না। তবে কেউ যদি একটি মাত্র টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়ে থাকেন, তাহলে তিনি নতুন স্কেলে একটি উচ্চতর গ্রেড পাবেন।

পরিপত্রে আরও বলা হয়, সরকারি কর্মচারীদের এসব আর্থিক সুবিধা কোনো অবস্থাতেই ২০১৫ সালের ১৫ ডিসেম্বরের আগে কার্যকর হবে না। পরে ওই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে কয়েকজন সরকারি চাকরিজীবী রিট আবেদন করেন।

যা বলা আছে মূল পে-স্কেলে
সরকারি চাকরিতে নিম্নস্তরের অনেক কর্মচারীর পদোন্নতির সুযোগ সীমিত। এ অবস্থায় পদোন্নতিবঞ্চিত কর্মচারীদের আর্থিক সুবিধা নিশ্চিত করতে সরকার টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের পুরোনো প্রথা বাতিল করে স্বয়ংক্রিয় উচ্চতর গ্রেড ব্যবস্থা চালু করে।

নতুন বেতন কাঠামো অনুযায়ী, কোনো কর্মচারী একই পদে ১০ বছর চাকরি করেও পদোন্নতি না পেলে তিনি স্বয়ংক্রিয়ভাবে প্রথম উচ্চতর গ্রেড পাবেন ১১তম বছরে। আর দ্বিতীয় উচ্চতর গ্রেড পাবেন ১৭তম বছরে, অর্থাৎ ১৬ বছর পূর্ণ হওয়ার পর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category