• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ
লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবিতে শ্রমিকদের ফটক সভা রাজাপুরে ছাত্রদল নেতার উপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি মদিনার জামাতের উদ্যোগে ঢাকার শ্যামলীতে বার্ষিক ইসালে সওয়াব মাহফিল ও সূফি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ভূজপুরে তালাবদ্ধ ঘর থেকে ছাত্রদল নেতার লাশ উদ্ধার ঝালকাঠিতে রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত  যাত্রীদের কল্যাণের নামে নিজে টাকার পাহাড় গড়েছেন মোজাম্মেল বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান রংপুরে রামবা’র পূর্ণাঙ্গ কমিটি গঠন ভূজপুর দাঁতমারায় শালিসি বৈঠকে চু’রি’র অ’ভিযো’গে যুবককে পি’টিয়ে হ’ত্যা

চলন্ত ট্রেনে স্টারলিংকের ফ্রি ওয়াইফাই চালু

অনলাইন ডেস্ক / / ২৯ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদের নির্দেশনায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিএসসিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশের সব বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে ফ্রি ওয়াইফাই সুবিধা চালুর উদ্যোগের অংশ হিসেবেই চলন্ত ট্রেনে এ সেবা পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) থেকে দেশের কয়েকটি জনপ্রিয় আন্তনগর ট্রেনে এ সেবা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি ট্রেনে যাত্রীরা স্টারলিংকভিত্তিক ফ্রি ওয়াইফাই সুবিধা পাচ্ছেন। ট্রেনগুলো হলো পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস এবং বনলতা এক্সপ্রেস।

এর আগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের সব বিমানবন্দর ও রেলস্টেশনে ফ্রি ওয়াইফাই সুবিধা চালু করা হবে।

উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, দেশের ডিজিটাল কানেক্টিভিটি বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় চলন্ত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রীরা কিউআর কোড স্ক্যান করে সহজেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

তিনি আরও জানান, আপাতত সেবাটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এবং ভবিষ্যতে এটি আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমাদুর রহমান বলেন, সরকারের ঘোষিত লক্ষ্য অনুযায়ী দেশের ডিজিটাল সংযোগ উন্নয়নে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। চলন্ত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর ফলে যাত্রীরা আরও উন্নত সেবা পাবেন এবং রেলভ্রমণ হবে আরও আধুনিক ও সুবিধাজনক।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য ননস্টপ ও অধিক চাহিদাসম্পন্ন আন্তনগর ট্রেনেও স্থায়ীভাবে স্টারলিংকভিত্তিক ইন্টারনেট সেবা চালু করা হবে। এতে যাত্রীরা ট্রেনে বসেই ফ্রিল্যান্সিং, অনলাইন ক্লাস কিংবা অফিসের কাজ সহজে করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category