• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিট দ্যা প্রেস: নগরীকে সেইফ শহর রাখার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক / / ১৪ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত মাল্টিপারপাস শেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর এপ্রিল-২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা এবং নবাগত পুলিশ কমিশনার শওকত আলীর মিট দ্যা প্রেস গত বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী বিপিএম। সভায় পুলিশ কমিশনার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল সদস্যকে সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনা না করার জন্য কঠোর নির্দেশ দেন। একই সঙ্গে তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা মনোযোগ সহকারে শুনে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়া তিনি আরো জোর কন্ঠে বলেন,এই শহরের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন। তিনি সেইফ শহর রাখার ঘোষণা দেন।

উক্ত সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ)শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নগরীর বিভিন্ন থানার ওসি, গণমাধ্যম কর্মী, সিনিয়র সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category