• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ
এসএসসি পরীক্ষার প্রশ্ন জালিয়াতি ও প্রতারণা চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে সবার প্রিয় তরুনদের পছন্দের প্রার্থী: মাসুদ পারভেজ ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার

দেবিদ্বারে নির্বাচনী হাওয়া: সুবিল ইউনিয়নে প্রচারণায় এগিয়ে ডা. মোস্তফা

নিজস্ব প্রতিবেদক / / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৪নং সুবিল ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ডা. গোলাম মোস্তফা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। ইতোমধ্যে তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করে মাঠে নেমেছেন, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। জানা গেছে, ডা. গোলাম মোস্তফা বর্তমানে ৪নং সুবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চিকিৎসক হিসেবে তার পরিচিতি এবং মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন তিনি। তার এই গণসংযোগ কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। তরুণ থেকে শুরু করে প্রবীণ—সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি তার প্রচারণাকে আরও প্রাণবন্ত করে তুলেছে। ডা. গোলাম মোস্তফা বলেন, “আমি এই ইউনিয়নের সন্তান। মানুষের ভালোবাসা ও আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি চাই সুবিল ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও সেবামুখী ইউনিয়নে পরিণত করতে। এজন্য সবার দোয়া ও সমর্থন কামনা করছি।” এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, অনেকেই তাকে একজন যোগ্য ও শিক্ষিত প্রার্থী হিসেবে দেখছেন।

সুবিল ইউনিয়নের বাসিন্দা আব্দুল কাদের বলেন, “ডা. মোস্তফা একজন ভদ্র ও সেবাপরায়ণ মানুষ। আমরা চাই, এমন একজন মানুষ চেয়ারম্যান হলে এলাকায় উন্নয়ন হবে।”আরেক বাসিন্দা রহিমা বেগম বলেন, “তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ান। চেয়ারম্যান হলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে বলে আশা করি।” তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন নির্বাচনকে ঘিরে সুবিল ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠবে। বিভিন্ন দলের একাধিক প্রার্থী মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন, ফলে শেষ পর্যন্ত নির্বাচনটি হবে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

উল্লেখ্য, ৪নং সুবিল ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ, সভা-সমাবেশ এবং স্থানীয় পর্যায়ে নানা কর্মকাণ্ডে সরগরম হয়ে উঠেছে পুরো ইউনিয়ন। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত ভোটাররা কাকে তাদের নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category