• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে রসিক প্রশাসককে গণসংবর্ধনা কুমিল্লা সিটি করপোরেশনের ড্রেন নির্মাণে অনিয়ম, পথচারীদের জন্য মরণ ফাঁদ দেবিদ্বারে মাদরাসার দেয়াল চাপায় শিক্ষার্থীর মৃত্যু বিশ্ব বাজারে কমলো জ্বালানি তেলের দাম “সাংবাদিকদের সুরক্ষা আইন ও “১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ”কে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে স্মারকলিপি প্রদান বৈশাখী রঙে রঙিন দিনাজপুর সরকারি কলেজ, বসুন্ধরা শুভসংঘের বর্ণাঢ্য আয়োজন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল আবারও রিমান্ডে ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের পছন্দমতো খেলনা কিনে দিলো বসুন্ধরা শুভসংঘ নাইক্ষ্যংছড়িতে গ্রামীণ সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ এলজিইডি’র বিরুদ্ধে চুল টেনে লাল কার্ড দেখলেন আর্জেন্টাইন তারকা

ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ দুই ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / / ৩৪ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

পাবনার ভাঙ্গুড়া উপজেলার থানাপুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাঙ্গুড়া দক্ষিণ পাড়ার মৃত রাজিব শেখের ছেলে সবুজ শেখ বাড়ি থেকে মাদকদ্রব্য সহ চিহৃিত দু’মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে।

ঘটনার সূত্রে জানা গেছে,রবিবার (১২এপ্রিল) দিবাগত রাত প্রায় সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানার এস আই নাইমুর রহমান(নিঃ)সঙ্গীয় এএস আই জালাল উদ্দিন(নিঃ)সহ একদল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ভাঙ্গুড়া দক্ষিণ পাড়ার মৃত রাজিব শেখের ছেলে চিহৃিত মাদক ব্যবসায়ী সবুজ শেখের বাড়িতে অভিযান চালায়।এসময় উপজেলার চৌবাড়িয়া উত্তর পাড়ার মৃত আবুল কাশেম’র ছেলে মাদক ব্যবসায়ী জাকির হোসেন(৪২),পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার নারিকেল পাড়ার মৃত আঃ জব্বারের ছেলে শরিফুল ইসলাম(৪৫)কে গ্রেফতার করে থানা হেফাজতে নেয়।গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি ও অপর পালাতক মাদক ব্যবসায়ী সবুজ শেখের বাড়ি তল্লাসি চালিয়ে ৬৪ টি পিচ নেশাজাতীয় মাদক দ্রব্য ট্যাপেন্ডাল ট্যাবলেট,২টি মোবাইল ফোন সেট ও নগদ ১ হাজার ৪শ’৯৫টাকা জব্দ করা হয়। এ সময় অপর মাদক ব্যবসায়ী সবুজ শেখ পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পরে।

সোমবার(১৩এপ্রিল) সকালে গ্রেফতার কৃতদের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোর্টে সোপর্দ করা হয়েছে।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম গ্রেফতারের ঘটনা সত্যতা স্বীকার করে বলেছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের সামাজিক কার্যক্রম কে ভাঙ্গুড়ার সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category