• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সর্বশেষ
রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে রসিক প্রশাসককে গণসংবর্ধনা কুমিল্লা সিটি করপোরেশনের ড্রেন নির্মাণে অনিয়ম, পথচারীদের জন্য মরণ ফাঁদ দেবিদ্বারে মাদরাসার দেয়াল চাপায় শিক্ষার্থীর মৃত্যু বিশ্ব বাজারে কমলো জ্বালানি তেলের দাম “সাংবাদিকদের সুরক্ষা আইন ও “১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ”কে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে স্মারকলিপি প্রদান বৈশাখী রঙে রঙিন দিনাজপুর সরকারি কলেজ, বসুন্ধরা শুভসংঘের বর্ণাঢ্য আয়োজন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল আবারও রিমান্ডে ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের পছন্দমতো খেলনা কিনে দিলো বসুন্ধরা শুভসংঘ নাইক্ষ্যংছড়িতে গ্রামীণ সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ এলজিইডি’র বিরুদ্ধে চুল টেনে লাল কার্ড দেখলেন আর্জেন্টাইন তারকা

বিশ্ব বাজারে কমলো জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক / / ২১ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শান্তি আলোচনা হতে পারে, এমন আশায় বৈশ্বিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব বাজারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮.৪০ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম ১.৭ শতাংশ কমে ৯৭.৪৮ ডলারে দাঁড়ায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সম্ভাব্য সমঝোতা নিয়ে তেহরান ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করেছে। এরপরই হঠাৎ তেলের দাম কমলো।

এর আগে, সপ্তাহান্তে দুই দেশের আলোচনা ভেঙে যাওয়ার পর ইরানের বন্দর অবরোধের নির্দেশ দেন ট্রাম্প। এর জেরে তেলের দাম ১০০ ডলারের ওপরে উঠে যায়।

নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কিছুটা কমেছে, যা বাজারে স্বস্তি এনে দিয়েছে। তবে তেলের দামের ঊর্ধ্বমুখী ধারা ফিরে আসার শঙ্কা প্রবল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category