• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ
বাঁশখালীতে আইনজীবী সমিতির নির্বাচনে সাংবাদিক হেনস্তা: ফুটেজ মুছে ফেলতে বাধ্য করার অভিযোগ কুমিল্লা চৌদ্দগ্রামে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযানে দুইজনের কারাদণ্ড, জব্দ এস্কেভেটর ও ট্রাক চট্টগ্রামে ২৫ এপ্রিল ১১৭তম জব্বারের বলী খেলা: জব্বার চত্বরে ম্যুরাল উদ্ধোধন নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন”কে কুপিয়েছে দূর্বৃত্তরা সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার যুবক পুরান ঢাকায় ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মাতার আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাগত ইউএনও মোঃ আরিফুজ্জামানের সঙ্গে ভাঙ্গুড়া প্রেসক্লাব সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও বিনিময় ঢাকার মিটফোর্ড হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে র‌্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা সহ নকল প্রসাধনী জব্দ কুমিল্লায় পুলিশের পৃথক অভিযানে মাদক সহ গ্রেফতার দু”জন রংপুরে হাট ইজারা ঘিরে হরিলুট, ইউএনও ও বিএনপি নেতার নামে লাখ লাখ অর্থ আত্মসাতের অভিযোগ

কুমিল্লায় গোমতীর চরে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য ধ্বংস

সিনিয়র রিপোর্টার জুয়েল খন্দকার / / ৪১ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

কুমিল্লায় অবৈধ পথে আসা বিপুল পরিমাণ জব্দকৃত ভারতীয় পণ্য ধ্বংস করা হয়েছে। জেলা প্রশাসন, কাস্টমস, বিজিবি, পুলিশ, ডিবি ও ফায়ার সার্ভিসের যৌথ সমন্বয়ে গোমতী নদীর চরে এসব চোরাই পণ্য পুড়িয়ে ও বিনষ্ট করে ধ্বংস করা হয়।

জানা গেছে, সম্প্রতি কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা এসব ভারতীয় পণ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কাস্টমসের বিভিন্ন নিয়মিত এবং বিশেষ অভিযানে জব্দ করা হয়। আইনি প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে এই ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।

ধ্বংসযজ্ঞ কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ঊর্ধ্বতন কর্মকর্তা, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর প্রতিনিধি, জেলা পুলিশ এবং পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পণ্যগুলো পুড়িয়ে ধ্বংস করার সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা ও অগ্নিঝুঁকি নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে। পরিবেশের যেন মারাত্মক ক্ষতি না হয়, সেদিকেও সংশ্লিষ্টদের নজর রাখতে দেখা যায়।

উপস্থিত কর্মকর্তারা জানান, সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দেশীয় বাজার ও অর্থনীতি রক্ষায় এবং রাজস্ব ফাঁকি রোধে অবৈধ পণ্য প্রবেশ বন্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান এবং জব্দকৃত অবৈধ পণ্য ধ্বংসের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category