• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষ
শুক্রবার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ফের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়কদের সম্মান জানাতে বিসিবির ‘ক্যাপ্টেনস’ কার্ড’ উদ্যোগ বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি বর্ণাঢ্য আয়োজনে স্বরূপকাঠিতে বসুন্ধরা শুভসংঘের বর্ষবরণ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ

নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ শুক্র ও শনিবার

অনলাইন ডেস্ক / / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) ও পরদিন শনিবার (১৮ এপ্রিল) নেওয়া হবে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বিষয়টি জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

রিজভী বলেন,  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশীদের অনেকেই ফরম জমা দিয়েছেন। সে প্রেক্ষিতে দলের মনোনয়ন বোর্ড শুক্রবার ও শনিবার বিকাল ৩টা থেকে সাক্ষাৎকার গ্রহণ করবে।

মনোনয়ন বোর্ডের বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

তিনি জানান, শুক্রবার প্রথম দিনে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগ এবং শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category