গত ১৫/০৪/২০২৬ ইং তারিখ সকালে অফিসার ইনচার্জ, কোতয়ালী মডেল থানা এর নির্দেশে আইসি, কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির নেতৃত্বে কোতয়ালী মডেল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোতয়ালী মডেল থানাধীন ৬নং জগন্নাথপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের মাহে আলম কে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
এসময় উপস্থিত স্থানীয় লোকজনের সম্মুখে উল্লেখিত ইয়াবা গুলো বিধি মোতাবেক জব্দ করা হয়। ধৃত আসামী মাহে আলম একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার নামে পূর্বেও কোতয়ালী মডেল থানায় ০৬ টি মাদক মামলা রয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে আসামী কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।