• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ
হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্র ও দেশীয় চারটি অস্ত্র সহ গ্রেফতার ০১ লেবাননে যুদ্ধবিরতি: ইরান ও হিজবুল্লাহর সাফল্য বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার যুদ্ধবিরতির পর লেবাননকে পূর্ণ সমর্থনের আশ্বাস পর্তুগালের বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের সম্প্রসারণবাদ নীতির বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান হরমুজ প্রণালিতে অবরোধ আরও শক্তিশালী করেছে যুক্তরাষ্ট্র বন্দরটিলাস্থ আল হিকমাহ ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান এবার ইসরায়েলের বিরুদ্ধে ফুঁসে উঠলো সোমালিয়া

ট্রাম্পের সমঝোতার আভাসে জ্বালানি তেলের বাজারে বড় ধস

অনলাইন ডেস্ক / / ১২ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইতিবাচক বার্তার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ কমেছে। বাজার সংশ্লিষ্টরা এখন দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, আজ নর্থ সি ক্রুড বা অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৫ শতাংশ কমে ৯৪ দশমিক ৪২ ডলারে নেমে এসেছে। একই চিত্র দেখা গেছে যুক্তরাষ্ট্রের বাজারেও; সেখানে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর মধ্যপ্রাচ্যে চরম অস্থিরতা তৈরি হয়। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল উভয় পক্ষ ১৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। বর্তমানে তুরস্কের আন্তালিয়া কূটনীতি ফোরামে বিশ্বনেতারা এই সংকট সমাধানের পথ খুঁজছেন, যার ইতিবাচক প্রভাব আজ জ্বালানি তেলের বাজারে লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category