• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
মানিকগঞ্জের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন দফতর আকস্মিক পরিদর্শন এ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বাঁশখালীতে আইনজীবী সমিতির নির্বাচনে সাংবাদিক হেনস্তা: ফুটেজ মুছে ফেলতে বাধ্য করার অভিযোগ কুমিল্লা চৌদ্দগ্রামে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযানে দুইজনের কারাদণ্ড, জব্দ এস্কেভেটর ও ট্রাক চট্টগ্রামে ২৫ এপ্রিল ১১৭তম জব্বারের বলী খেলা: জব্বার চত্বরে ম্যুরাল উদ্ধোধন নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন”কে কুপিয়েছে দূর্বৃত্তরা সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার যুবক পুরান ঢাকায় ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মাতার আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাগত ইউএনও মোঃ আরিফুজ্জামানের সঙ্গে ভাঙ্গুড়া প্রেসক্লাব সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও বিনিময় ঢাকার মিটফোর্ড হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে র‌্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা সহ নকল প্রসাধনী জব্দ কুমিল্লায় পুলিশের পৃথক অভিযানে মাদক সহ গ্রেফতার দু”জন

কুমিল্লায় আন্তঃজেলা সিএনজি চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার চোরাই গাড়ি

কুমিল্লা জেলা প্রতিনিধি / / ৪৪ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

কুমিল্লায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা সিএনজি চোর চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। একই দিনে পৃথক অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ আরও একজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ টিম কুমিল্লা জেলার কুমিল্লায় আন্তঃজেলা সিএনজি চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার চোরাই গাড়ি অভিযান চালায়। এ সময় একটি সংঘবদ্ধ চোর চক্র চোরাই সিএনজি বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।
অভিযানে নিমসার বাজার এলাকা থেকে হাতেনাতে চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মো. আল আমিন (৩০) (হাজীগঞ্জ, চাঁদপুর), মো. লিটন (৪০), মো. আলামিন (৩৫) (উভয়েই বুড়িচং) এবং মো. এরশাদ (৪৫) (লালমাই)।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে লালমাই এলাকায় অভিযান চালিয়ে চক্রের অপর সদস্য মো. সোহেল (৩৫)-কে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তারা সম্প্রতি চাঁদপুর এলাকা থেকে একটি সিএনজি চুরি করে কুমিল্লায় এনে বিক্রির চেষ্টা করছিল।

তাদের বিরুদ্ধে লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলায় হত্যা, চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। এর মধ্যে আল আমিনের বিরুদ্ধে ৭টি এবং লিটনের বিরুদ্ধে ৫টিসহ মোট ১৭টিরও বেশি মামলা পাওয়া গেছে।

এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার বলেন, অপরাধ দমনে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের সম্পদ রক্ষা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে সিএনজি চুরি করে আসছিল এবং তাদের গ্রেফতারের ফলে এলাকায় চুরির প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category