• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
রংপুরে সাংবাদিক লাঞ্ছনা: ভ্যাট বিভাগের নীরবতার জবাবদিহি নিয়ে তীব্র প্রশ্ন কুমিল্লায় মাদক বিরোধী অভিযান দশ কেজি গাঁজা সহ গ্রেফতার ০১ পতেঙ্গায় শাহ্ আখতারিয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুবককে থাপ্পর দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিন্দার ঝড় মানিকগঞ্জের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন দফতর আকস্মিক পরিদর্শন এ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বাঁশখালীতে আইনজীবী সমিতির নির্বাচনে সাংবাদিক হেনস্তা: ফুটেজ মুছে ফেলতে বাধ্য করার অভিযোগ কুমিল্লা চৌদ্দগ্রামে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযানে দুইজনের কারাদণ্ড, জব্দ এস্কেভেটর ও ট্রাক চট্টগ্রামে ২৫ এপ্রিল ১১৭তম জব্বারের বলী খেলা: জব্বার চত্বরে ম্যুরাল উদ্ধোধন নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন”কে কুপিয়েছে দূর্বৃত্তরা সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার যুবক

কুমিল্লায় মাদক বিরোধী অভিযান দশ কেজি গাঁজা সহ গ্রেফতার ০১

কুমিল্লা জেলা প্রতিনিধি | / ৩৩ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

২৩/০৪/২০২৬ইং তারিখ অফিসার ইনচার্জ, কোতয়ালী মডেল থানা এর নির্দেশে কোতয়ালী মডেল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে করে ১০ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন কুমিল্লা কোতয়ালী থানা পুলিশ।

জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানা পুলিশ, কোতয়ালী থানাধীন ৫নং পাঁচথুবী ইউপিস্থ বসন্তপুর সাকিনের আলকাছ মিয়ার বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া ০২ জন ব্যক্তি দৌড়ে পালানোর সময়ে এক জনকে গ্রেফতার করেছেন।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ সাইদুল ইসলাম(৪০), পিতা- মৃত-শুক্কুর আলী, মাতা: রৌশন আক্তার-বর্তমান: গ্রাম- বসন্তপুর (আলকাছের বাড়ীর ভাড়াটিয়া) , থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা -কুমিল্লা, স্থায়ী: গ্রাম- লক্ষীপুর, থানা- আটপাড়া, জেলা -নেত্রকোনা।

মাদক ব্যবসায়ী মোঃ সাইদুল ইসলামকে ১০ (দশ) কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত স্থানীয় লোকজনের সম্মুখে উল্লেখিত ১০(দশ) কেজি গাঁজা বিধি মোতাবেক জব্দ করা হয়। মোঃ সাইদুল ইসলাম(৪০) একজন পেশাদার মাদক ব্যবসায়ী তাহার নামে পূর্বে ০১ টি মাদক মামলা রয়েছে। ধৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে ধৃত আসামী কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category